Posts by ক্রীড়া ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে প্রথম টি-টোয়েন্টিতে তিরে গিয়ে তরী ডুবেছিল বাংলাদেশের। তবে পরের ম্যাচেই বড় ব্যবধানে জিতে সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দিয়েছে টাইগাররা। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি সিরিজ নির্ধারণী। 
প্রায় দেড় বছর ধরে টি টোয়েন্টি ফরম্যাটে সিরিজ হারেনি বাংলাদেশ। ইতিহাস জানাচ্ছে, ২০২২ সালের জুলাই-আগস্টে জিম্বাবুয়ের মাটিতে সর্বশেষ ১-২ ব্যবধানে টি-টোয়েন্টিতে শেষবারের মতো সিরিজ হেরেছিল বাংলাদেশ। মাঝের সময়টায় টানা চারটি টি-টোয়েন্টি সিরিজে শতভাগ সাফল্য ছিল টাইগারদের। 
সিলেটের উইকেট যতই রানপ্রসবা হোক না কেন, ২০৭ রানের লক্ষ্য টি-টোয়েন্টিতে বাংলাদেশের জন্য কঠিনই। কঠিন পথটা বাংলাদেশ পার হতে পারেনি। তবে চোখে চোখ রেখে যে লড়াই করেছে, সেটা মাত্র ৩ রানের হারের ব্যবধানেই স্পষ্ট। তাই সিরিজের প্রথম ম্যাচে হারলেও এই হারের মধ্যে ইতিবাচক দিক খুঁজে নিতে পারেন ক্রিকেটাররা। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের নায়ক জাকের আলীও এমনটাই মনে করেন। 
এটাই কি বিশ্বকাপের ইতিহাসের সেরা ফাইনাল? হয়তো। এটাই কি বিশ্বকাপ ইতিহাসের সেরা ম্যাচ? হয়তো। এ যেন নিয়তিরই লিখন! লিওনেল মেসির হাতে বিশ্বকাপ যাবে, কিন্তু সেটা যেনতেনভাবে নয়। নাটকের পর নাটক, স্নায়ুর চূড়ান্ত পরীক্ষা শেষে সম্ভবত বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে অবিশ্বাস্য চিত্রনাট্যের সমাপ্তিটা হবে মেসির হাতে ট্রফি ওঠার মধ্য দিয়ে। যে ট্রফি দিয়ে ফুরিয়েছে আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বজয়ের অপেক্ষা। কে জানে হয়তো এর মধ 
বিশ্বকাপ জয়ের পর যেন ভূমিকাটা পাল্টে গেল লিওনেল মেসির! ফুলটাইম ফুটবলার থেকে যেন হয়ে গেলেন পার্টটাইম ফটোগ্রাফার! আর মেসির পার্টটাইম ফটোগ্রাফার হয়ে ওঠার সে মুহূর্তও এড়ায়নি বিশ্ব গণমাধ্যমের নজর। 
যে বেদনা নিয়ে কাতার ছেড়ে গেছেন, তার হয়তো উপশম হয় না। দুচোখ ভরা স্বপ্ন আর অসীম মনোবল নিয়ে কাতারে এসেছিলেন বিশ্বকাপ জিততে। কিন্তু নেইমারের স্বপ্নটা থমকে গেছে কোয়ার্টার ফাইনালে। 
‘যেতে চাইলে যেতে দেবো না না না, ছেড়ে দেবো না’ –আর্জেন্টিনার বিশ্বজয়ের পর কোচ লিওনেল স্ক্যালোনি যেন সেটাই বলতে চাইলেন। জানালেন, লিওনেল মেসিকে তিনি চান পরের বিশ্বকাপেও।