Posts by ক্রীড়া ডেস্ক:

চেনা প্রতিপক্ষের বিপক্ষেই ম্যানচেস্টার সিটি অভিষেক হয়েছিল আর্লিং ব্রাউট হালান্ডের। সেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে সিটির নতুন এই স্ট্রাইকার গোল করতে সময় নিলেন মাত্র ১২ মিনিট। তার গোলেই সিটি হারাল বায়ার্ন মিউনিখকে। 
অনেক জল্পনা কল্পনার শেষে রবার্ট লেভান্ডভস্কি অবশেষে যোগ দিয়েছেন বার্সেলোনায়। গতকাল দর্শকদের সামনে বার্সার জার্সি পরে আনুষ্ঠানিক উপস্থাপনও হয়ে গেছে তার। সেই অনুষ্ঠানেই পোলিশ স্ট্রাইকার জানালেন, শিরোপা জেতার জন্য সম্ভাব্য সেরা জায়গাতেই আছেন তিনি। 
বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবির্ভাবের পর থেকে বসুন্ধরা কিংসের লিগ শিরোপা জয়টা যেন রুটিনেই পরিণত হয়েছে। সেই ‘রুটিনটা’ এবারও ধরে রেখেছে কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা। 
আরও একবার বিশ্বকাপ জেতার স্বপ্ন নিয়ে ২০২২ বিশ্বকাপে পা রাখছে ব্রাজিল। সেলেসাওদের এই শিরোপা স্বপ্নের প্রাণভোমরা হিসেবে থাকবেন নেইমার। পিএসজি দলে তবে সেই নেইমারেরই কি-না পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে! তবে ব্রাজিল কোচ তিতে এর পেছনে নেইমার থেকে কোচের দায় বেশি দেখছেন। জানালেন যে কোচ নেইমারকে উইংয়ে খেলায়, সে একটা গাধা! 
এক বছর আগে এই সেন্টার কোর্ট থেকে খোঁড়াতে খোঁড়াতে বিদায় নিয়েছিলেন সেরেনা উইলিয়ামস। মাঝে একটা বছর চলে গিয়েছিল, কিন্তু গ্র্যান্ড স্ল্যামে আর নামা হয়নি তার। এক বছর পর সেই সেন্টার কোর্টেই উইম্বলডনে প্রত্যাবর্তন হয়েছিল বর্তমানে নারী টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ডস্ল্যামজয়ীর। তবে ফেরাটা একরাশ বিষাদই উপহার দিয়েছে তাকে। 
প্রথম দুই ম্যাচে জয় পায়নি, ডেনমার্কের বিপক্ষে হেরেই গিয়েছিল বিশ্বচ্যাম্পিয়ন ও উয়েফা নেশন্স লিগের শিরোপাধারী ফ্রান্স। এক ম্যাচ পরই আবার হার চোখরাঙানি দিচ্ছিল কারিম বেনজেমাদের। তবে কিলিয়ান এমবাপের শেষ সময়ের গোলে অস্ট্রিয়ার বিপক্ষে হার এড়িয়ে শেষমেশ ড্র করেছে দলটি। 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার আগে লাল বলের প্রস্তুতি বলতে ক্রিকেট উইন্ডিজ প্রেসিডেন্ট একাদশের বিরুদ্ধে তিনদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচ। যেখানে সম্প্রতি রান খরায় ভোগা তামিম ইকবাল ব্যাট হাতে দারুণ প্রস্তুতি নিলেন। অনবদ্য ব্যাটিংয়ে দেড়শ রানের কোটা ছোঁয়ার অপেক্ষায় এই বাঁহাতি ওপেনার। ফিফটির দেখা পেয়েছেন নাহমুল হোসেন শান্ত। বাকিরা নাম তুলেছেন ব্যর্থতার মিছিলে। প্রথম দিনের খেলা শেষে দল 
পাকিস্তানি পেসার মোহাম্মদ হাসনাইন তোলপাড় ফেলে দিয়েছিলেন আগমনেই। তবে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে গত ফেব্রুয়ারিতে তার বোলিং নিষিদ্ধ করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে সিরিজের প্রথম ম্যাচেই হারল ভারত। আগে ব্যাট করে ২১১ রানের লক্ষ্য দিয়েও মিলার-ডুসেনের ব্যাটিং ঝড়ের কাছে ভারতকে হারতে হলো ৭ উইকেটে।