Posts by ক্রীড়া ডেস্ক:

নেশন্স লিগে যেনো জিততে ভুলে গিয়েছিল স্পেন। তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেল লুইস এনরিকের দল। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর চেক প্রজাতন্ত্রের বিপক্ষে তাদের স্কোরলাইন ছিল ২-২! গত বৃহস্পতিবার রাতে সুইজারল্যান্ডের জেনেভায় ম্যাচটি ১-০ গোলে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। 
রাশিয়া আগ্রাসনের শিকার ইউক্রেন ম্যাচজুড়ে ভালো খেললো ঠিকই, তবে ফলাফলটা নিজেদের করে নিতে পারল না। উল্টো আত্মঘাতি গোলের শিকার হয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে গেল দলটির। অন্যদিকে ৬৪ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিল ওয়েলস।গত রোববার বাছাইয়ের প্লে-অফ ফাইনালে ঘরের মাঠ কার্ডিফে ইউ 
আন্তর্জাতিক সূচির এবারের বিরতিটা দারুণ কেটেছে আর্জেন্টিনার। গত ১ জুন ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালিসিমা জিতে নিয়েছে আলবিসেলেস্তেরা। আর গত রোববার রাতে এস্তোনিয়ার বিপক্ষে ৫-০ গোলের জয় দিয়েই এবারের সূচি শেষ করেছেন লিওনেল মেসিরা। 
যত বিশেষণ, স্তুতির যত পংক্তিমালা, কোনো কিছুই তো বাদ নেই। লিওনেল মেসির জন্য, মেসির পাশে ব্যবহার হয়েছে সবই। কথা ফুরিয়ে গেছে, কিন্তু মেসি তো ফুরিয়ে যাননি। বরং এখনও বিস্ময় ছড়িয়ে যাচ্ছেন, নিজেকে নিত্য তুলে নিচ্ছেন নতুন উচ্চতায়। জাতীয় দলের জার্সিতে এক ম্যাচেই ৫ গোল করার পর যেমন মেসিকে বর্ণনার উপযুক্ত শব্দ আর বাক্য খুঁজে হয়রান আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। 
লিসবনে গত রোববার রাতে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচটিতে ৪-০ ব্যবধানে জিতেছে পর্তুগাল। সুইজারল্যান্ডকে পেয়ে আবারও জ্বলে উঠলেন ক্রিস্তিয়ানো রোনালদো। করলেন জোড়া গোল। ম্যাচে অন্য দুই গোলদাতা উইলিয়াম কারবাইয়ো ও জোয়াও কানসেলো। 
এস্তোনিয়ার বিপক্ষে গতকাল রোববার রাতে প্রীতি ম্যাচে দাপুটে পারফরম্যান্স করেছেন লিওনেল মেসি। দলকে ৫-০ গোলে পাইয়ে দেওয়া জয়ে তিনি নিজেই করেছেন ৫টি গোলের সবকটি। আর তাতেই বেশ কয়েকটি রেকর্ডের সাক্ষী হয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। 
লিভারপুলের তারকা ফরোয়ার্ড সাদিও মানের ক্লাব ছাড়ার গুজন দিনকে দিন জোরালো হচ্ছে। এবার সেই গুঞ্জনের পালে হাওয়া দিলেন মানে নিজেই।