Posts by ক্রীড়া ডেস্ক:

‘যেতে চাইলে যেতে দেবো না না না, ছেড়ে দেবো না’ –আর্জেন্টিনার বিশ্বজয়ের পর কোচ লিওনেল স্ক্যালোনি যেন সেটাই বলতে চাইলেন। জানালেন, লিওনেল মেসিকে তিনি চান পরের বিশ্বকাপেও। 
‘তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন রোববার/আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না’– না, এমনটা কোনো আর্জেন্টাইন বলেননি কখনো। তবে আর্জেন্টিনার একটা বিশ্বকাপের অপেক্ষা যেভাবে বাড়ছিল, তাতে মাঝের সময়টা মহাদেব সাহার মতো আকাশি-সাদা ভক্তদেরও এক কোটি বছর ঠাহর হওয়াটা খুব সম্ভব ছিল। 
তিনি হয়তো এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। হবেনই না কেন, জীবন যে পূর্ণতা পেয়েছে তার। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ধরা দিল জীবনের সেরা অর্জন। পেয়ে গেলেন আরাধ্য বিশ্বকাপ ট্রফি। গত রোববার রাতে ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও নিজেকে উজাড় করে দিলেন লিওনেল মেসি। গোল করলেন, জেতালেন দলকে। এই ম্যাচেই মেসি গড়েছেন একাধিক রেকর্ড। 
৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। গত রোববার (১৮ ডিসেম্বর) ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে জয়ের মাধ্যমে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব পেল দক্ষিণ আমেরিকান এই দেশটি। আর এরপরই হাজার হাজার আর্জেন্টাইন রাজধানী বুয়েনস আইরেসের রাস্তায় নেমে আসেন। তাদের উল্লাস-উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। আজ সোমবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জান 
বিশ্বকাপ জিতলেই সর্বকালের সেরার তর্কে কিংবদন্তিদের ছাপিয়ে যাবেন লিওনেল মেসি। তিনি আছেন সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে, আর মাত্র একটি ম্যাচ সফলভাবে পাড়ি দিতে পারলেই তার হাত ছোঁবে সোনালী ট্রফি। তবে ফাইনালের এই স্রোত পাড়ি দেওয়া কতটা সহজ হবে সেটি এখনই বলা যাচ্ছে না। কেননা প্রতিপক্ষ ফ্রান্স। পুরো বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা মেসির হাতেই এবারের বিশ্বকাপের ট্রফি দেখতে চেয়ে শুভকামনা জানিয়েছেন মেসির শুভ 
শেষ মুহূর্তে চলে এসেছে কাতার বিশ্বকাপ। ২৮ দিনব্যাপী বিশ্ব আসরের পর্দা নামবে আজ, শিরপা নির্ধারণী ম্যাচের মধ্যদিয়ে। শিরোপা জিতে শেষ বিশ্বকাপটাকে নিজের করে নেওয়ার শেষ সুযোগ লিওনেল মেসির সামনে। অন্যদিকে ফরাসি তারকা কিলিয়ান এমবাপেরও সুযোগ থাকছে দেশকে টানা দ্বিতীয় শিরোপার স্বাদ দেওয়ার। 
আর মাত্র একটি ম্যাচ! এই ম্যাচে ফ্রান্সকে হারাতে পারলে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পরবে আর্জেন্টিনা। এই ম্যাচের দিকে তাকিয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা লিওনেল মেসির ভক্তরাও। ম্যাচটি জিতলে মেসির অপূর্ণতাও যে দূর হবে। এই ম্যাচের আগে অনেকেই অবশ্য ফেবারিট হিসেবে আর্জেন্টিনার চেয়ে ফ্রান্সকে এগিয়ে রাখছেন। আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ অবশ্য কে ফেবারিট, তা নিয়ে ভাবতে নারাজ। কারণ, ফেবারিট যে–ই 
স্বনামধন্য ক্রীড়া সংস্থা পিনাকল স্পোর্টসের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে শীতকালীন প্রীতি ফুটবল টুর্নামেন্ট-২০২২ শুরু হয়েছে। গত শুক্রবার সকালে রাজধানীর আফতাবনগরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেরেশন ৩৭ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম 
আরো একবার স্বপ্নের ফাইনালে লিওনেল মেসি। ২০১৪ বিশ্বকাপের ফাইনালেও তিনি আর্জেন্টিনার হয়ে লড়াই করেছিলেন, কিন্তু দলকে শিরোপা এনে দিতে পারেননি। এরপর জাতীয় দলের হয়ে ৩টি ফাইনাল খেলেছেন। বয়সটা বর্তমানে ৩৫। আগামী বিশ্বকাপে তার বয়স হবে ৩৯। মেসির জন্য সেই বিশ্বকাপ খেলা কঠিনই হবে। ফর্ম বিবেচনায় তবু অনেকে আশা দেখছিলেন। তবে নিজের অবস্থান এবার পরিষ্কার করে দিলেন সাতবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবলার। জানালেন, এবারের 
দীর্ঘ সাত বছর পর নিজেদের ঘরের মাঠে টেস্টে ভারতের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। রোহিত শর্মাদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর দুই ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নেমেছে বাংলাদেশ। টসে হেরে বোলিং করতে নেমেই ভারতীয় ব্যাটারদের চেপে ধরেছে টাইগার বোলাররা। তাইজুল ইসলামের জোড়া আঘাতে সাজঘরে ফিরে গেছেন ওপেনার শুভমন গিল ও বিরাট কোহলি। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন 
অধরা বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্যে আবারো বিশ্বকাপের ফাইনালে উঠলো আর্জেন্টিনা। গতবারের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে কোনরকম ছাড় না দিয়ে মেসি এবং আলভারেজ জাদুতে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে মেসিরা। 
এখন পর্যন্ত কোনো সন্দেহ নেই যে এটাই আর্জেন্টিনা মহাতারকা লিওনেল মেসির শেষ বিশ্বকাপ। তার বয়স সেটাই বলছে। বিশ্বকাপ শুরুর আগে মেসি নিজেও এমনটাই ইঙ্গিত দিয়েছেন। আর্জেন্টিনা সেমিফাইনালে উঠেছে বলেই বিষয়টা আরও বেশি করে সামনে আসছে।মেসি কি আর দুটি ম্যাচ জিতে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরতে পারবেন? কিংবা ৩৫ বছর বয়সী মেসি মত বদলে কি আরও একটি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেবেন?