Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আন্তর্জাতিক / ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ

April 20, 2026 10:49:42 AM   দেশেরপত্র ডেস্ক
ভারতে বাজি কারখানায় বিস্ফোরণ

ভারতের তামিলনাড়ু রাজ্যের বিরুধুনগর জেলায় একটি বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। রোববার (১৯ এপ্রিল) কাট্টানারপট্টি এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিস্ফোরণের সময় কারখানায় প্রায় ৩০ জন শ্রমিক কাজ করছিলেন। ধারণা করা হচ্ছে, রাসায়নিক মেশানোর সময় ঘর্ষণ থেকেই বিস্ফোরণের সূত্রপাত।

বিস্ফোরণের তীব্রতায় কারখানার অন্তত চারটি কক্ষ ধ্বংস হয়ে যায়। শব্দটি ১০ কিলোমিটার দূর থেকেও শোনা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুর্ঘটনার পর শিবাকাসি, সাত্তুরসহ আশপাশের এলাকা থেকে দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধ্বংসস্তূপের নিচে আরও কয়েকজন আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার কারণ এবং কারখানাটি নিরাপত্তা বিধি মেনে চলছিল কি না, তা জানতে পুলিশ মামলা করে তদন্ত শুরু করেছে।

দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও গভীর শোক প্রকাশ করেছেন।