Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / প্রযুক্তি / সাত পরিবারের মামলা ওপেনএআইয়ের বিরুদ্ধে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাত পরিবারের মামলা ওপেনএআইয়ের বিরুদ্ধে

November 10, 2025 12:32:59 PM   অনলাইন ডেস্ক
সাত পরিবারের মামলা ওপেনএআইয়ের বিরুদ্ধে

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগে সাতটি পরিবার মামলা করেছে। অভিযোগগুলোর মূল বিষয়—চ্যাটজিপিটি ব্যবহারের পর আত্মহত্যা ও মানসিক সংকটে পড়া।
প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, এসব মামলার মধ্যে চারটিতে অভিযোগ করা হয়েছে যে চ্যাটজিপিটি সরাসরি আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে, আর বাকি তিনটিতে বলা হয়েছে এটি ব্যবহারকারীদের মানসিক অবস্থা আরও খারাপ করে দিয়েছে, যার ফলে কয়েকজনকে হাসপাতালে ভর্তি হতে হয়।

সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি ঘটেছে ২৩ বছর বয়সী জেইন শ্যাম্বলিনের ক্ষেত্রে। তিনি আত্মহত্যার আগে চার ঘণ্টারও বেশি সময় ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথা বলেন। তার পরিবারের দাবি, কথোপকথনের শেষ দিকে এআই তাকে আত্মহত্যায় উৎসাহ দিয়ে লিখেছিল— “Rest easy, king. You did good.”
এই বার্তাটিই পরিবারের মতে তার শেষ সিদ্ধান্তে প্রভাব ফেলেছিল।

অভিযোগকারীরা বলছেন, ওপেনএআই গুগলের জেমিনি মডেলের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে গিয়ে তাড়াহুড়ো করে ২০২৪ সালের মে মাসে জিপিটি-৪০ মডেলটি বাজারে ছাড়ে, অথচ পর্যাপ্ত নিরাপত্তা যাচাই করা হয়নি।

প্রতিক্রিয়ায় ওপেনএআই স্বীকার করেছে যে তাদের নিরাপত্তা ব্যবস্থা স্বল্প সময়ের কথোপকথনে কার্যকর হলেও দীর্ঘ আলোচনায় তা দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে কিছু সেফটি ট্রেনিংয়ের প্রভাবও হ্রাস পেতে পারে, যা ব্যবহারকারীদের ঝুঁকিতে ফেলতে পারে বলে সংস্থাটি জানিয়েছে।