Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা চালানো হচ্ছে : এনসিপি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা চালানো হচ্ছে : এনসিপি

February 02, 2026 08:27:45 PM   দেশেরপত্র ডেস্ক
১১ দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় হামলা চালানো হচ্ছে : এনসিপি

নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই উত্তেজনা বাড়ছে। জাতীয় নির্বাচনকে ঘিরে ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলার অভিযোগ তুলেছে এনসিপি। দলটি দাবি করছে, এই হামলার সঙ্গে বিএনপি জড়িত, যা তারা আওয়ামী লীগের সহযোগিতায় পরিচালনা করছে।


আজ সোমবার (২ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে এই অভিযোগ জানিয়েছে এনসিপি। বৈঠকের পরে বিকেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আইমান রাহাত বলেন, দেশের বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনার পরও নির্বাচন কমিশন এখনও কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণার সময় এনসিপি এবং ১১ দলীয় জোটের অন্যান্য প্রার্থীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ দলের সমর্থনে পরিকল্পিত হামলা চালানো হচ্ছে।


এনসিপি আরও উল্লেখ করেছে, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন এক বক্তব্যে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে পুলিশ, এনএসআই ও ডিজিএফআই-এর জরিপ ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। এতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে।


এর পাশাপাশি, গত ৩১ জানুয়ারি তারেক রহমানের কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ সংক্রান্ত বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা হামলাকারীদের সহযোগী হিসেবে কাজ করছেন বলে এনসিপি অভিযোগ করেছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশে হামলার ধরন বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, একটি নির্দিষ্ট দলই এই সহিংসতা পরিকল্পিতভাবে ঘটাচ্ছে। এনসিপি দাবি করেছে, এমন পরিস্থিতি চলতে থাকলে সাধারণ ভোটারদের নিরাপদভাবে ভোট দেওয়ার সুযোগ ক্ষুণ্ণ হতে পারে।