Date: April 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / এনসিপির জাতীয় নারী শক্তি- ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এনসিপির জাতীয় নারী শক্তি- ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

April 18, 2026 04:23:41 PM   অনলাইন ডেস্ক
এনসিপির জাতীয় নারী শক্তি- ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নারী সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র ৫৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে। নতুন এই কমিটির মাধ্যমে দলটি নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৮ এপ্রিল) দলটির সদস্যসচিব মাহমুদা মিতু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণার তথ্য জানানো হয়। এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনে এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে মনিরা শারমিনকে আহ্বায়ক এবং মাহমুদা আলম মিতুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাঞ্জিদা বুশরা মিশমা এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনজিলা ঝুমা দায়িত্ব পেয়েছেন। মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন নুসরাত তাবাসসুম।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও একাধিক নেত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাফসা জাহান, নাবিলা তাসনিম, খন্দকার খালেদা আক্তার, আশরেফা খাতুন ও মুনা হাফসা। একইভাবে যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি, নাহিদা বুশরা, কাজী আয়েশা আহমেদ, নীলা আফরোজ, মাহমুদা রিমি ও ইসরাত জাহান বিন্দুকে।

এছাড়া যুগ্ম মুখ্য সংগঠক পদে ইশরাত জাহান, উরসী মাহফিলা, সাদিয়া আফরিন, জয়ন্তী বিশ্বাস, সোনিয়া লুবনা, নাফিসা মুশতারী এবং নাদিয়া ইসলাম মিমকে দায়িত্ব দেওয়া হয়েছে। সংগঠক হিসেবে ১৪ জন এবং সদস্য হিসেবে আরও ১৬ জনকে অন্তর্ভুক্ত করে কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই কমিটির মাধ্যমে নারী নেতৃত্বকে সুসংগঠিত করা এবং রাজনৈতিক কর্মকাণ্ডে নারীদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই মূল লক্ষ্য।