ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে লড়বেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি-এর মনোনয়ন নির্বাচন কমিশন বাতিল করেছিল এবং পরে হাইকোর্ট রিট খারিজ করে। তাই এবার বিএনপির নিজস্ব প্রার্থী না থাকায়, জোটের হয়ে লড়বেন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন।
বুধবার (২১ জানুয়ারি) সামাজিক মাধ্যমে এই তথ্য জানান গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপির জোটপ্রার্থী নুরুল হক নুর।
তিনি জানান, “কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি যেহেতু মনোনয়ন বাতিল হয়েছে, তাই গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন হবে বিএনপি জোটের প্রার্থী, ইনশাআল্লাহ। তবে তিনি বিএনপির দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এ নয়, গণঅধিকার পরিষদের ট্রাক মার্কায় নির্বাচনে অংশ নেবেন।”