Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সাদুল্লাপুরে ড্রামে রাখা ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাদুল্লাপুরে ড্রামে রাখা ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

April 22, 2026 07:50:29 PM   উপজেলা প্রতিনিধি
সাদুল্লাপুরে ড্রামে রাখা ডিজেলে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুরে বাড়িতে ড্রামে রাখা ডিজেলে ডুবে আরাফ প্রামাণিক নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরাফ উপজেলার ধাপেরহাট ইউনিয়নের পালানপাড়া গ্রামের ট্রাক মালিক আশিকুর রহমান বাবুর ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, আরাফ তাদের বাড়ির বারান্দায় খেলা করছিল। তার বাবা ট্রাকের জ্বালানি হিসেবে একটি অর্ধকাটা ড্রামে প্রায় ৫০ লিটার ডিজেল মজুত করে রেখেছিলেন। খেলার এক পর্যায়ে শিশুটি অসাবধানতাবশত ওই তেলের ড্রামের ভেতর পড়ে যায়। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে বাঁচানোর চেষ্টা করলেও বুধবার ভোরে তার মৃত্যু হয়।

বাড়িতে এভাবে অনিয়মিতভাবে জ্বালানি তেল মজুত রাখা এবং তার ফলে এমন দুর্ঘটনা ঘটায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চিকিৎসকরা জানিয়েছেন, তেলের ভেতরে থাকায় শিশুটির ফুসফুস ও শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরিবারের সদস্যরা তাদের আদরের সন্তানকে হারিয়ে এখন দিশেহারা।