Date: April 22, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মানসিক চাপে নববধূর আত্মহত্যা, থানায় মামলার পর স্বামী কারাগারে - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মানসিক চাপে নববধূর আত্মহত্যা, থানায় মামলার পর স্বামী কারাগারে

April 22, 2026 03:50:52 PM   উপজেলা প্রতিনিধি
মানসিক চাপে নববধূর আত্মহত্যা, থানায় মামলার পর স্বামী কারাগারে

বিয়ের তিন মাস যেতে না যেতেই শ্বশুরবাড়িতে নানামুখী মানসিক চাপে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফাঁসিতে ঝুলে নববধূ সোহাগীর (১৮) আত্মহননের ঘটনায় নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, উপজেলার খড়খড়িয়াকান্দা গ্রামের সুন্দর আলীর কন্যা সোহাগী আক্তারের সাথে প্রায় তিন মাস আগে পার্শ্ববর্তী ছালুয়াতলা গ্রামের মজিবর রহমানের ছেলে হাফিজুল ইসলামের বিয়ে হয়। পারিবারিক ওই বিয়ের কিছুদিন পর একসাথে খাওয়া (এক পরিবারে) নিয়ে শ্বশুর-শাশুড়ির সাথে সোহাগীর দ্বন্দ্ব বাঁধে। একপর্যায়ে নবদম্পতি ও শ্বশুর-শাশুড়ি আলাদা হয়ে যান। এ নিয়ে মনোমালিন্যের একপর্যায়ে গত ১২ এপ্রিল রবিবার বিকেল পাঁচটার দিকে নিজ ঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে নববধূ সোহাগী। এর কিছু সময় পর পরিবারের লোকজন টের পেয়ে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এদিকে ঢাকায় বসবাসকারী সোহাগীর পিতা সুন্দর আলী বাড়ি ফেরে কন্যাকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে মর্মে গত ১৫ এপ্রিল বুধবার নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলায় সোহাগীর স্বামী হাফিজুল ইসলাম, শাশুড়ি মজিদা বেগমসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

এদিকে মামলার পর ২০ এপ্রিল সোমবার মামলার আসামীরা আদালতে আত্মসমর্পন করলে আদালত স্বামী হাফিজুল ইসলামের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অন্যদের জামিন মঞ্জুর করেন।