


মাদকবিরোধী কার্যক্রমে সক্রিয় সহযোগিতা করায় বরিশালের গৌরনদী উপজেলায় এক বিএনপি নেতাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উদ্যোগে আয়োজিত মাসিক সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়া ব্যক্তি হলেন নলচিড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জামাল উদ্দিন ফকির। তিনি এলাকায় একজন মাদক ব্যবসায়ীকে ৫৩ পিস ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম মাদক নির্মূল কার্যক্রমকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। এ উদ্যোগের অংশ হিসেবে মাদক সংক্রান্ত সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য তথ্য দিয়ে সহযোগিতা করা ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রশাসনের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ মাদকবিরোধী কার্যক্রমে আরও উৎসাহিত হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে সম্মিলিত ভূমিকা পালন করবে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম। তিনি বলেন, “মাদক নির্মূল শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়, এটি সামাজিক আন্দোলন। সমাজের প্রতিটি স্তরের মানুষকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। পরিবার থেকেই সন্তানদের সচেতন করতে পারলে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা