Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বর্তমান মজুদ গ্যাসে ১২ বছর সরবরাহ সম্ভব! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বর্তমান মজুদ গ্যাসে ১২ বছর সরবরাহ সম্ভব!

April 19, 2026 05:43:27 PM   অনলাইন ডেস্ক
বর্তমান মজুদ গ্যাসে ১২ বছর সরবরাহ সম্ভব!

দেশে বিদ্যমান গ্যাসের মজুদ দিয়ে আরও প্রায় ১২ বছর সরবরাহ করা সম্ভব বলে জানিয়েছেন ইকবাল হাসান মাহমুদ । রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদের অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

মন্ত্রী জানান, দেশে মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুদ ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট মজুদ রয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

বর্তমান হারে প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে এই মজুদ দিয়ে আনুমানিক ১২ বছর চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান তিনি।

গ্যাস অনুসন্ধান প্রসঙ্গে মন্ত্রী বলেন, পেট্রোবাংলার অধীনে ৫০ থেকে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভারের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজগুলো বিভিন্ন পর্যায়ে চলমান।

এ ছাড়া সাইসমিক জরিপ কার্যক্রমও এগিয়ে নেওয়া হচ্ছে। বাপেক্সের মাধ্যমে ব্লক-৭ ও ৯-এ ৩৬০০ কিলোমিটার ২ডি সাইসমিক ডাটা সংগ্রহ সম্পন্ন হয়েছে এবং তা প্রক্রিয়াকরণ চলছে।

পাশাপাশি বিজিএফসিএলের মাধ্যমে হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ১৪৫০ বর্গকিলোমিটারজুড়ে ৩ডি সাইসমিক জরিপ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। দেশের অন্যান্য এলাকাতেও আরও বিস্তৃত জরিপের পরিকল্পনা রয়েছে।