Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠাকে জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে...

গাজীপুরে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠাকে জরিমানা

April 19, 2026 06:16:39 PM   অনলাইন ডেস্ক
গাজীপুরে জ্বালানি তেল মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠাকে জরিমানা

গাজীপুর সংবাদদাতা:
অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি ও মজুদ রাখার অপরাধে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানা এলাকায় তামিম এন্টারপ্রাইজ এবং মেসার্স আলী ফিলিং স্টেশনকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

গাজীপুর জেলা প্রশাসন ও এনএসআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।

এ সময় মেসার্স তামিম এন্টারপ্রাইজকে অতিরিক্ত দামে অকটেন ও পেট্রোল বিক্রির অপরাধে ২০ হাজার টাকা এবং মেসার্স আলী ফিলিং স্টেশনকে অকটেন ২,২৬২ লিটার, ডিজেল ৩,৩২৪ লিটার ও পেট্রোল ৯৬০ লিটার মজুদ রাখার অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ আলী আদনান।