Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নির্বাচন সামনে রেখে অপপ্রচার ছড়ানোর অভিযোগ জামায়াত আমীরের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নির্বাচন সামনে রেখে অপপ্রচার ছড়ানোর অভিযোগ জামায়াত আমীরের

February 11, 2026 05:02:55 PM   অনলাইন ডেস্ক
নির্বাচন সামনে রেখে অপপ্রচার ছড়ানোর অভিযোগ জামায়াত আমীরের

নির্বাচনকে সামনে রেখে অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি ভোটারদের উদ্দেশে এসব বিভ্রান্তিকর তথ্য-প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ অভিযোগ করেন। পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, ঠিক সেই সময় দেশজুড়ে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। তার দাবি, জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি বিশেষ গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতেই এসব অপপ্রচার চালাচ্ছে।


তিনি দেশবাসীকে শান্ত ও সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো গুজব বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। ভোটকে তিনি নাগরিকের মৌলিক অধিকার এবং পবিত্র দায়িত্ব হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে সবাইকে নিজ নিজ পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


উল্লেখ্য, আগামীকাল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।