Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করল এনসিপি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করল এনসিপি

January 19, 2026 07:32:34 PM   অনলাইন ডেস্ক
নির্বাচনী খরচ সংগ্রহে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করল এনসিপি

নির্বাচনী খরচ সংগ্রহে এনসিপি উদ্বোধন করল ক্রাউডফান্ডিং ওয়েবসাইট।

নতুন বাংলাদেশ বা এনসিপি (ন্যাশনাল কনফারেন্স পার্টি) প্রার্থীদের নির্বাচনী খরচ সংগ্রহের স্বচ্ছতা নিশ্চিত করতে ক্রাউডফান্ডিং ওয়েবসাইট উদ্বোধন করেছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ওয়েবসাইট উদ্বোধন করেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

ওয়েবসাইট উদ্বোধনের সময় আসিফ মাহমুদ জানান, বছরের শেষে সংগৃহীত তহবিল ও খরচের পুরো হিসাব অডিটের মাধ্যমে জনসম্মুখে উপস্থাপন করা হবে, যা দলের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, তার নামে কোনো আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণ করতে পারেনি কেউ। তবে যদি কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে বিচার মাথা পেতে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।

এদিন বিকেলে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া জামায়াতে ইসলামের সঙ্গে জোট সংক্রান্ত বৈঠকও করেন। বৈঠকের পরে আসিফ মাহমুদ জানান, জোটবদ্ধ অবস্থান শীঘ্রই প্রকাশ করা হবে।