Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: সেই শিক্ষক গ্রেফতার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: সেই শিক্ষক গ্রেফতার!

May 06, 2026 01:39:12 PM   অনলাইন ডেস্ক
ধর্ষণে অন্তঃসত্ত্বা মাদরাসাছাত্রী: সেই শিক্ষক গ্রেফতার!

নেত্রকোণার মদন উপজেলায় ধর্ষণের ঘটনায় ১১ বছর বয়সী এক মাদরাসাছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (৬ মে) ভোরে গৌরীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি আমান উল্লাহ সাগর, যিনি ওই উপজেলার একটি কওমি মহিলা মাদরাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন মদন থানার ওসি মো. তরিকুল ইসলাম। তিনি জানান, র‍্যাব-১৪ এর একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং পরে তাকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

মামলার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীর মা গত ২৩ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে শিক্ষক আমান উল্লাহ সাগর ও তার ভাইকে আসামি করে থানায় মামলা করেন। পরে চিকিৎসা পরীক্ষায় নিশ্চিত হয়, শিশুটি প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা।

ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে আসছিল। অবশেষে ময়মনসিংহের গৌরীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে নেত্রকোনা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।