Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে তিন আসনে লড়বেন খালেদা জিয়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে তিন আসনে লড়বেন খালেদা জিয়া

November 03, 2025 06:36:53 PM   দেশেরপত্র ডেস্ক
ত্রয়োদশ সংসদ নির্বাচনে যে তিন আসনে লড়বেন খালেদা জিয়া

নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থী হওয়া আসনগুলো প্রকাশ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি তিনটি আসনে লড়বেন—দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের পর এই ঘোষণা দেওয়া হয়। একই সংবাদ সম্মেলনে বিএনপি মোট ২৩৭টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।ঘোষণার মাধ্যমে দল নির্বাচনকে কেন্দ্র করে তার প্রস্তুতি আরও দৃঢ় করছে এবং গুরুত্বপূর্ণ আসনগুলোতে স্বনামধন্য নেতাদের প্রার্থী হিসেবে এগিয়ে আনছে।