Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / অর্থনীতি / কেন্দ্রীয় ব্যাংক আরও ২০ কোটি ডলার কিনেছে, বিনিময় হার স্থিতিশীল রাখা লক্ষ্য - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

কেন্দ্রীয় ব্যাংক আরও ২০ কোটি ডলার কিনেছে, বিনিময় হার স্থিতিশীল রাখা লক্ষ্য

January 08, 2026 08:43:06 PM   অনলাইন ডেস্ক
কেন্দ্রীয় ব্যাংক আরও ২০ কোটি ডলার কিনেছে, বিনিময় হার স্থিতিশীল রাখা লক্ষ্য

দেশের ১৫টি বাণিজ্যিক ব্যাংক থেকে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত ২০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার ক্রয় করেছে। এই ডলারের বিনিময় হার নির্ধারণ করা হয় ১২২ টাকা ৩০ পয়সা, যা একই সাথে কাট-অফ রেট হিসাবেও প্রযোজ্য হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, এই ক্রয়ের ফলে নতুন বছরের জানুয়ারি মাসে মোট ডলার ক্রয় হয়েছে ৬১ কোটি ৭০ লাখ (৬১৭ মিলিয়ন) মার্কিন ডলার। এছাড়া চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ৮ জানুয়ারি পর্যন্ত) মোট ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫২.৫০ মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৩.৭৫ বিলিয়ন ডলারের বেশি।

এর আগে গত মঙ্গলবারও বাংলাদেশ ব্যাংক ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছিল। নতুন ক্রয়ের ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হচ্ছে এবং বিনিময় হার স্থিতিশীল রাখার চেষ্টা করা হচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, বাজারে ডলারের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকার কারণে তারা এই পদক্ষেপ নিয়েছে। এর মূল উদ্দেশ্য হলো টাকার মান হঠাৎ করে কমে না যাওয়া, রপ্তানি ও প্রবাসী আয় খাতের সহায়তা নিশ্চিত করা এবং বৈদেশিক মুদ্রাবাজারে ভারসাম্য বজায় রাখা।

এই ক্রয়ের ফলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈদেশিক মুদ্রার চাহিদা ও সরবরাহের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কেন্দ্রীয় ব্যাংক।