Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপি দুঃখপ্রকাশ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপি দুঃখপ্রকাশ!

April 12, 2026 05:06:32 PM   বিনোদন ডেস্ক
কণ্ঠশিল্পী কনকচাঁপার ঘটনায় বিএনপি দুঃখপ্রকাশ!

সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করতে গিয়ে কণ্ঠশিল্পী কনকচাঁপার সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

রোববার (১২ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী

তিনি বলেন, মনোনয়ন ফরম নিতে গিয়ে কনকচাঁপার সঙ্গে যারা দুর্ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

রিজভী আরও জানান, গত দুই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ১ হাজার ৭২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং জমা পড়েছে ৩০০টি।

তিনি বলেন, যেসব নারী অতীতে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, ত্যাগ স্বীকার করেছেন এবং শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা রয়েছে—তাদের অগ্রাধিকার দিয়ে মনোনয়ন দেওয়া হবে।

এছাড়া সংস্কৃতিকর্মী ও গুণী নারীরাও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান তিনি।