Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ যুবক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ যুবক আটক

May 26, 2025 07:19:35 PM   অনলাইন ডেস্ক
ঈশ্বরগঞ্জে ৭৭৬ পিস ইয়াবাসহ যুবক আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ৭৭৬ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাকে আটক করা হয়।

ঈশ্বরগঞ্জ থানা সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিরাম গ্রামের আব্দুল হেকিমের পুত্র উজ্জ্বল (৩০) ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকা থেকে মাদক কারবারি সবুজ মিয়ার কাছ থেকে চার প্যাকেটে ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জগামী শ্যামল ছায়া পরিবহনের একটি বাসে উঠেন। ঈশ্বরগঞ্জে বাস থেকে নামার পর সন্দেহভাজন হিসেবে অপর এক যাত্রী হাসান (২৮) তাকে স্থানীয় একটি চায়ের দোকানে আটকে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উজ্জ্বলকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তার কাছে থাকা প্যাকেটগুলো খুলে গণনা করে ৭৭৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জ থেকে ইয়াবা সংগ্রহ করে ঈশ্বরগঞ্জ ও ত্রিশাল এলাকার একটি চক্রের কাছে সরবরাহ করে আসছেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বলেন, “আটক যুবকের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। ইতোমধ্যে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”