


রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে মোঃ রিফাত মোল্লা (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ১৯ এপ্রিল ২০২৬, বিকেল আনুমানিক ৫টার দিকে উত্তরা ১২ নম্বর সেক্টরের ১২/১৩ নম্বর মোড় এলাকা থেকে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। তার বড় ভাই রাশেদ মোল্লা ছোট ভাই রিফাত মোল্লাকে হারিয়ে একরকম দিশেহারা।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ১৮০৩, তারিখ ২০ এপ্রিল ২০২৬। নিখোঁজ রিফাত মোল্লা রোস্তমের ছেলে। তার বয়স ১৬ বছর, গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি। শারীরিক গঠনে মুখমণ্ডল লম্বাটে এবং মাথার চুল কালো। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের টি-শার্ট ও খাকি রঙের প্যান্ট।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কোনো সহৃদয় ব্যক্তি রিফাতের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। যোগাযোগ: রাশেদ মোল্লা (বড় ভাই) – ০১৯০২১৯৩৬৬৯।
এছাড়া নিকটস্থ থানা বা উত্তরা পশ্চিম থানা, ডিএমপি, ঢাকায় যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।