Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না- মিজানুর রহমান আজহারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না- মিজানুর রহমান আজহারি

December 12, 2025 09:27:51 PM   অনলাইন ডেস্ক
আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না- মিজানুর রহমান আজহারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি শুক্রবার বেলা ৩টা ৫৩ মিনিটে তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘রক্তাক্ত জুলাই পরবর্তী বাংলাদেশে খোদ জুলাই সৈনিক গুলিবিদ্ধ। জুলাই সৈনিকদের নিরাপত্তা কোথায়? আমরা এমন আগ্রাসী ও রক্তাক্ত রাজনীতি চাই না।’

এই হামলা ও প্রকাশিত মন্তব্য দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনার বিষয় হয়ে উঠেছে।