Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু!

May 04, 2026 03:34:32 PM   অনলাইন ডেস্ক
হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু!

গাজীপুরে হামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (৪ মে) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিহত দুই শিশু হলো গাজীপুরের বাসন চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইহান (৯) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫)।

হাসপাতালের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান জানান, দুই শিশুই হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল। রোববার সন্ধ্যা ৭টার দিকে তাদের মৃত্যু হয়। পরে মরদেহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়।

তিনি আরও জানান, সম্প্রতি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। তবে বর্তমানে ঠিক কতজন রোগী ভর্তি রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে এবং স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা।