Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / স্বামীর টাকা-স্বর্ণ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বামীর টাকা-স্বর্ণ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ!

May 04, 2026 06:20:56 PM   অনলাইন ডেস্ক
স্বামীর টাকা-স্বর্ণ নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও গৃহবধূ!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক গৃহবধূর বিরুদ্ধে স্বামীর ঘর থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে গিয়ে পুনরায় বিয়ে করার অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

ভুক্তভোগী স্বামী মো. সোহেল (৪২) জানান, তার স্ত্রী রুমা আক্তার (২২) সাড়ে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ২ লাখ ৭০ হাজার টাকা নিয়ে গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাড়ি থেকে চলে যান। পরে জানা যায়, তিনি তার প্রেমিক নূর মোহাম্মদ (২৬)-এর সহযোগিতায় এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ রয়েছে।

মামলার তথ্য অনুযায়ী, ২০২২ সালের ৪ জানুয়ারি ইসলামি শরিয়াহ মোতাবেক সোহেল ও রুমার বিয়ে হয়। বিয়ের সময় স্ত্রীকে মোহরানা ও স্বর্ণালঙ্কার দেওয়া হয়েছিল। তবে বিয়ের কিছুদিন পর থেকেই রুমা আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়েন বলে দাবি করেন সোহেল। তার অভিযোগ, স্ত্রীকে বারবার নিষেধ করলেও তিনি সেই সম্পর্ক চালিয়ে যান।

পরবর্তীতে ইমু ও হোয়াটসঅ্যাপের কথোপকথন থেকে বিষয়টি স্পষ্ট হয় বলে দাবি করেছেন বাদী। অভিযোগে আরও বলা হয়, প্রথম স্বামীকে তালাক না দিয়েই রুমা আক্তার প্রেমিক নূর মোহাম্মদের সঙ্গে বিয়ে করেছেন, যা আইনগতভাবে প্রশ্নবিদ্ধ।

এ ঘটনায় সোহেল চাঁদপুর আদালতে মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, দাম্পত্য জীবনে নিজের উপার্জিত অর্থ স্ত্রীর হাতে তুলে দিলেও শেষ পর্যন্ত তিনি প্রতারিত হয়েছেন। বর্তমানে মামলার পর আসামিপক্ষ থেকে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন রুমা আক্তার। তার দাবি, নূর মোহাম্মদের সঙ্গে আগে থেকেই সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণেই তিনি তাকে বিয়ে করেছেন। তবে স্বামীর টাকা বা স্বর্ণালঙ্কার নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

 

সুত্র: চাঁদপুর খবর