Date: May 13, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রাস্তায় ফেলা হলো নবজাতক, দ্রুতগতির গাড়িচাপায় নিহত! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাস্তায় ফেলা হলো নবজাতক, দ্রুতগতির গাড়িচাপায় নিহত!

May 13, 2026 06:26:42 PM   অনলাইন ডেস্ক
রাস্তায় ফেলা হলো নবজাতক, দ্রুতগতির গাড়িচাপায় নিহত!

গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে রাস্তায় ফেলে রাখা এক নবজাতক গাড়িচাপায় নিহত হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কে বা কারা ওই নবজাতককে মহাসড়কের ওপর ফেলে রেখে যায়। পরে একটি দ্রুতগতির গাড়ি শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নবজাতকের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে তা এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।