Date: May 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারে একমত দুই দেশ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারে একমত দুই দেশ!

May 19, 2026 05:01:28 PM   দেশেরপত্র ডেস্ক
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারে একমত দুই দেশ!

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক ও অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে। দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনায় বাণিজ্য, কূটনীতি ও কৌশলগত সহযোগিতাসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

গত সোমবার অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুর। আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বৈঠকে দুই পক্ষই দ্বিপক্ষীয় সহযোগিতার বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, উন্নয়ন অংশীদারিত্ব এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় উভয় পক্ষই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে একটি দীর্ঘমেয়াদি ও কৌশলগত অংশীদারিত্ব হিসেবে এগিয়ে নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। তারা বলেন, গঠনমূলক সম্পৃক্ততা ও নিয়মিত সংলাপের মাধ্যমে দুই দেশের সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করা সম্ভব।

উভয় দেশই ভবিষ্যতে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক আস্থা ও বোঝাপড়া আরও শক্তিশালী করার বিষয়ে সম্মতি জানায়।