Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহ পর দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হলেন হেফাজতের মহাসচিব - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্য...

প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহ পর দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হলেন হেফাজতের মহাসচিব

May 08, 2026 12:44:26 PM   অনলাইন ডেস্ক
প্রথম স্ত্রীর মৃত্যুর পাঁচ সপ্তাহ পর দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হলেন হেফাজতের মহাসচিব

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হয়েছেন। প্রথম স্ত্রীর মৃত্যুর মাত্র পাঁচ সপ্তাহ পর বৃহস্পতিবার (৭ মে) রাতে পারিবারিক আয়োজনে তাঁর এই বিয়ে সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও আলেমদের উপস্থিতিতে ধর্মীয় রীতি মেনে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে তারেকুর রহমান।

জানা যায়, প্রথম স্ত্রীর মৃত্যুর পর পারিবারিকভাবে আল্লামা সাজিদুর রহমান একা হয়ে পড়েন। বয়স ও ব্যস্ততার কারণে একজন জীবনসঙ্গীর প্রয়োজনীয়তা অনুভব করে পরিবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিতে এবং সন্তানদের পরামর্শে তিনি দ্বিতীয় বিয়েতে রাজি হন।

নতুন জীবনসঙ্গী হিসেবে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের আমাতুর রহমানকে বিয়ে করেন। কনে আমাতুর রহমানও একজন বিধবা নারী। কয়েক মাস আগে তাঁর প্রথম স্বামী মারা যান। সেই সংসারে তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে, যারা ইতোমধ্যে বিবাহিত।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, কনে আমাতুর রহমান স্থানীয় মাওলানা মাকবুল হাসানের কন্যা এবং পাঁচ বোনের মধ্যে তিনি সবার বড়। দুই পরিবারের সম্মতি এবং সামাজিক ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করেই এই বিয়ে সম্পন্ন হয়।

হেফাজত মহাসচিবের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। প্রথম স্ত্রীর মৃত্যুর পর স্বল্প সময়ের মধ্যেই নতুন এই বিবাহকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।

পারিবারিক সিদ্ধান্ত ও ধর্মীয় রীতি মেনে সম্পন্ন হওয়া এই বিয়েকে ঘিরে দুই পরিবারের মধ্যে নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে জানা গেছে।