Date: May 06, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / স্বাস্থ্য / ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৮০ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৮০

August 18, 2025 08:30:18 PM   অনলাইন ডেস্ক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৩৮০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কেউ মারা যায়নি। সোমবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৭৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আগস্টে এখন পর্যন্ত ৫ হাজার ৭৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২২ জন। সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৭৭ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ৪২১ জন, বাকি ৮৫৬ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।

অধিদপ্তরটি আরও বলছে, এ বছরের জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে-তে ১ হাজার ৭৭৩ জন, জুনে ৫ হাজার ৯৫১ জন এবং জুলাইয়ে ১০ হাজার ৬৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে-তে ৩, জুনে ১৯ এবং জুলাইয়ে ৪১ জন মারা গেছেন।