Date: April 21, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / চিৎকারের চেয়ে নীরবতা আরও শক্তিশালী : শাকিব খান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চিৎকারের চেয়ে নীরবতা আরও শক্তিশালী : শাকিব খান

December 18, 2025 02:09:46 PM   বিনোদন ডেস্ক
চিৎকারের চেয়ে নীরবতা আরও শক্তিশালী : শাকিব খান

ঢালিউডের মেগাস্টার শাকিব খান আবারও নতুন লুক এবং অর্থবহ বার্তা দিয়ে আলোচনা কেন্দ্রবিন্দুতে উঠেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ছবিতে তিনি ধবধবে সাদা রঙের রাজকীয় শেরওয়ানি স্টাইল কোট ও ম্যাচিং প্যান্টে হাজির হন। কোটের কলার ও হাতায় সোনালি সুতোর নিখুঁত কারুকাজ লুকটিকে আরও আলাদা মাত্রা দিয়েছে। চোখে স্টাইলিশ সানগ্লাস, পরিপাটি চুল ও গোঁফ-দাড়ি তাকে এক প্রভাবশালী ‘প্রিন্স’-এর মতো দেখিয়েছে।

ছবির ক্যাপশনে শাকিব লিখেছেন, “যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়।” এই বাক্যেই তার আত্মবিশ্বাস, অভিজ্ঞতা এবং সময়কে বুঝে নেওয়ার পরিপক্বতা ফুটে উঠেছে। পোস্টটি প্রকাশের পর ভক্তরা মন্তব্যের ঘরে প্রশংসা জানাতে শুরু করেছেন। একজন লিখেছেন, “মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন, থাকবেন! প্রিন্স-এর জন্য শুভকামনা।” আরেকজন মন্তব্য করেছেন, “শহর জানবে, প্রিন্স আসছে; ভয়ে কাঁপবে সব দালালেরা।”

গত মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট শোতেও উপস্থিত ছিলেন শাকিব খান। সেই অনুষ্ঠানে তিনি সাদা কোটের এই নতুন লুকেই ধরা দেন। সেখানে তিনি বরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদের আনন্দ দেন। অনুষ্ঠানে শাকিব তার ক্যারিয়ারের পরিবর্তন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন। তিনি বলেন, “শুধু সিনেমাতে না, রিয়েল লাইফেও আমার চারপাশে অনেক জিল্লু আছে, যারা আমাকে ভালোবাসা দিয়ে আগলে রাখে।”

d2e2dc8bb4fa1343915a018ecbdf90bc-6943a038e37bb.webp

বর্তমানে শাকিব খান তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে ব্যাপক আলোচনায় আছেন। এই ছবিতে তিনি একজন দেশপ্রেমিক চরিত্রে অভিনয় করবেন, যিনি একাই লড়বেন দুর্নীতি, সিন্ডিকেট ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে। ছবিটি এই ডিসেম্বরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, নির্মাতা আবু হায়াত মাহমুদের ঈদের সিনেমা ‘প্রিন্স’ নিয়েও ব্যস্ত সময় পার করছেন শাকিব। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে, এবং প্রথম দিনেই শাকিবের সম্পূর্ণ নতুন একটি লুক প্রকাশ করা হবে বলে জানা গেছে।

শাকিব খানের নতুন লুক, তার অর্থবহ বার্তা এবং আসন্ন সিনেমাগুলো ঢালিউডে তার প্রভাব এবং জনপ্রিয়তা আরও দৃঢ় করছে।