Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬২ জনের মাঝে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যা...

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬২ জনের মাঝে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ

May 17, 2026 07:15:06 PM   জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬২ জনের মাঝে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার চেক বিতরণ

বোরহান উদ্দিন,  রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনা সহ বিভিন্ন সময়ে সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৪০ জন নিহতের পরিবারসহ মোট ৬২ জন ক্ষতিগ্রস্তের হাতে প্রায় ২ কোটি ৬০ লাখ টাকার চেক তুলে দেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং বিআরটিএ চেয়ারম্যান হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চেক বিতরণ শেষে মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দৌলতদিয়া ফেরিঘাটে বাস ডুবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন ইতোমধ্যে হাতে পেয়েছে সরকার। প্রতিবেদনে চালকের অদক্ষতা ও দায়িত্বহীনতাকেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি আরও বলেন, “সড়ক দুর্ঘটনা শূন্যের কোটায় নামিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।”

অনুষ্ঠানে নিহতদের স্বজন ও আহতরা আর্থিক সহায়তা পেয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।