Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসকের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসকের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা

May 17, 2026 06:53:19 PM   উপজেলা প্রতিনিধি
গাইবান্ধা জেলা পরিষদের প্রশাসকের সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা

গাইবান্ধায় জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিকের সাথে গাইবান্ধা প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২টার দিকে জেলা পরিষদের প্রশাসকের কক্ষে এই সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় জেলা পরিষদের প্রশাসককে স্বাগত জানান প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন এবং সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা। এতে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিবলু এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উত্তম সরকার। এছাড়া কার্যনির্বাহী সদস্য রেজাউল হক মিতা, গোলাম রব্বানী মুসা, শামসুজ্জোহা ও খায়রুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন। সভায় আরও অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মোশারফ হোসেন বাবু।

মতবিনিময় সভায় জেলার সার্বিক উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় সরকারের সেবা কার্যক্রমকে সাধারণ মানুষের জন্য আরও সহজ ও গতিশীল করার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সভায় জেলার সেবার ধরণ ও মানোন্নয়ন নিয়ে ইতিবাচক আলোচনা হয়।

সভা শেষে জেলা পরিষদের প্রশাসককে প্রথমে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পরে তার হাতে একটি সংবর্ধনা স্মারক তুলে দেন প্রেসক্লাবের সদস্যরা। জেলার উন্নয়নে গণমাধ্যমকর্মী ও স্থানীয় সরকার কীভাবে একসাথে কাজ করতে পারে, সেই বিষয়েও সবাই একমত পোষণ করেন।