


মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টার দিকে দিঘলিয়া উপজেলা র মন্ডল জুট মিলের কোয়ার্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শ্যামল গাইন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা র বাসিন্দা। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের ফেসবুক আইডিতে মহানবীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
দিঘলিয়া থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।