


চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টায় টিএসসি থেকে মিছিলটি বের হবে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি কলেজ-এ সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের সশস্ত্র হামলার প্রতিবাদে তাৎক্ষণিক এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এতে আরও উল্লেখ করা হয়, মিছিলে সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন।