


মাদারীপুর জেলার শিবচর উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে এ কর্মসূচি পালন করেন যুবদল , ছাত্রদল ও শ্রমিকদলের নেতাকর্মীরা। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে রাশেদ প্রধানের আক্রমণাত্মক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত তার কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, রাশেদ প্রধান ক্ষমা না চাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।
এ সময় শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদারসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।