Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / বিশ্বকাপের জন্য নারী টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিশ্বকাপের জন্য নারী টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

May 10, 2026 02:08:16 PM   ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের জন্য নারী টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

ঘরের মাঠে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল-র বিপক্ষে সিরিজ শেষ করে আপাতত বিশ্রামে রয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। তবে সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ—ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই মেগা আসরকে সামনে রেখে রোববার বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নিগার সুলতানা জ্যোতি। আর সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। আগামী ১২ মে থেকে শুরু হবে টাইগ্রেসদের প্রস্তুতি ক্যাম্প।

সবশেষ শ্রীলঙ্কা সিরিজের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন তাজ নেহার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে প্রত্যাশিত ফল না পাওয়ায় বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই প্রস্তুতি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ দল।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৫ মে বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশ ছাড়বে স্কটল্যান্ডের এডিনবরার উদ্দেশে। সেখানে স্বাগতিক স্কটল্যান্ড নারী ক্রিকেট দলনেদারল্যান্ডস নারী ক্রিকেট দল-কে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা। এই সিরিজকে বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

ত্রিদেশীয় সিরিজ শেষে দলটি যাবে লাফবরো-তে। সেখানে বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ডের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া এবং মূল আসরের আগে সেরা সমন্বয় গড়ে তোলাই থাকবে এই প্রস্তুতি পর্বের মূল লক্ষ্য।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে কঠিন ‘এ’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষ হিসেবে রয়েছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল, ভারত নারী ক্রিকেট দল, পাকিস্তান নারী ক্রিকেট দল, দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলনেদারল্যান্ডস নারী ক্রিকেট দল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ইংল্যান্ড নারী ক্রিকেট দল, নিউজিল্যান্ড নারী ক্রিকেট দল, ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দল, শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল, আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলস্কটল্যান্ড নারী ক্রিকেট দল

আগামী ১২ জুন এজবাস্টন-এ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। একই মাঠে ১৪ জুন নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ডাচ নারীদের জন্য এটিই হবে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অংশগ্রহণ।

বাংলাদেশের ঘোষিত বিশ্বকাপ দলে রয়েছেন—নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস এবং তাজ নেহার