Date: May 18, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত অভিনেত্রী শুভশ্রী, মুখে আঘাত! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত অভিনেত্রী শুভশ্রী, মুখে আঘাত!

May 18, 2026 04:51:07 PM   বিনোদন ডেস্ক
ব্যাডমিন্টন খেলতে গিয়ে আহত অভিনেত্রী শুভশ্রী, মুখে আঘাত!

ব্যাডমিন্টন খেলতে গিয়ে মুখে আঘাত পেয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। জিম ওয়ার্কআউটের পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার সময়ই এই দুর্ঘটনার শিকার হন তিনি। তবে আঘাতের পরও বিষয়টি তিনি হালকাভাবে নিয়েছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ছবি শেয়ার করেছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত রবিবার ব্যাডমিন্টন খেলতে গিয়ে হঠাৎ দুর্ঘটনার শিকার হন শুভশ্রী। এতে তার মুখে আঘাত লাগে, যদিও আঘাতের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

পরবর্তীতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। ছবিতে তাকে মুখে আইসপ্যাক চেপে ধরে থাকতে দেখা যায়। সাদা স্পোর্টস টি-শার্ট ও পনিটেল করা চুলে তিনি ছবিটি পোস্ট করেন, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

স্টোরিতে শুভশ্রী লেখেন, Injuries during badminton is fun অর্থাৎ ব্যাডমিন্টন খেলতে গিয়ে আঘাত পাওয়াও নাকি মজার অভিজ্ঞতা। তার এই পোস্টের ব্যাকগ্রাউন্ডে জনপ্রিয় গান Vida Loca শোনা যায়।

এদিকে, শুভশ্রী ও দেব জুটির নতুন সিনেমা নিয়েও চলছে আলোচনা। অস্থায়ীভাবে দেশু ৭ নামে পরিচিত এই সিনেমাটি তাদের জুটির সপ্তম প্রজেক্ট হতে যাচ্ছে বলে জানা গেছে। বিশেষ বিষয় হলো, এই সিনেমার মাধ্যমে প্রথমবার পরিচালকের ভূমিকায় থাকছেন দেব।

চলচ্চিত্রটি আসন্ন দুর্গাপূজায় মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্যও, যা সিনেমাটিকে ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়েছে।