Date: May 12, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / দেশের অর্থনীতিতে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না: অর্থমন্ত্রী! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দেশের অর্থনীতিতে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না: অর্থমন্ত্রী!

May 12, 2026 03:35:13 PM   অনলাইন ডেস্ক
দেশের অর্থনীতিতে রাজনৈতিক হস্তক্ষেপ করবে না: অর্থমন্ত্রী!

দেশের অর্থনৈতিক খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতি, পুঁজিবাজার ও বিনিয়োগ খাতকে সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ও ফান্ড ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের পুঁজিবাজার, বিনিয়োগ বাজার এবং সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। একই সঙ্গে বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে দেশের ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে গঠিত বাংলাদেশের প্রথম প্রাতিষ্ঠানিকভাবে পরিচালিত ভেঞ্চার ক্যাপিটাল প্ল্যাটফর্মের প্রথম ফান্ড উদ্বোধন করা হয়। প্রায় ৪২৫ কোটি টাকা সমমূল্যের মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে এই প্ল্যাটফর্ম।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই ফান্ড মূলত সিড, লেট-সিড এবং সিরিজ-এ পর্যায়ের স্টার্টআপে বিনিয়োগ করবে। এর মাধ্যমে দেশের উদীয়মান উদ্যোক্তা ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলো আর্থিক সহায়তা পাওয়ার নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।