Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / দ্বিতীয় বিয়ের ৪ মাসেই ফের বিচ্ছেদ, মুখ খুললেন সাবিকুন নাহার সারা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দ্বিতীয় বিয়ের ৪ মাসেই ফের বিচ্ছেদ, মুখ খুললেন সাবিকুন নাহার সারা

May 10, 2026 12:55:58 PM   অনলাইন ডেস্ক
দ্বিতীয় বিয়ের ৪ মাসেই ফের বিচ্ছেদ, মুখ খুললেন সাবিকুন নাহার সারা

আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার দাম্পত্য জীবনে আবারও বিচ্ছেদ ঘটেছে। দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার মাত্র চার মাসের মধ্যেই তাদের সম্পর্কের ইতি টানা হলো। পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সাবিকুন নাহার সারা। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে।

গত শনিবার (৯ মে) সাবিকুন নাহার সারা নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পারিবারিকভাবে সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা টেকসই হয়নি।

সাবিকুন নাহার বলেন, তারা দু’টি পরিবারই চেয়েছিল সম্পর্কটি নতুনভাবে শুরু হোক। প্রথম বিচ্ছেদের পর পারিবারিক উদ্যোগে পুনর্মিলনের মাধ্যমে তারা আবারও সংসার শুরু করেন। তবে নতুন করে শুরু করা সেই সম্পর্কও বিভিন্ন জটিলতা ও মতবিরোধের কারণে স্থায়ী হয়নি।

তিনি আরও জানান, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উভয় পক্ষ থেকেই চেষ্টা করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ধরে চলা পারিবারিক অস্থিরতা ও মতের অমিল শেষ পর্যন্ত বিচ্ছেদের দিকে নিয়ে যায়। রমজানের চাঁদরাতেই তাদের বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে, গত বছরের ২ ডিসেম্বর পারিবারিকভাবে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহার সারা। প্রথম বিচ্ছেদের পর দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের মধ্যস্থতায় তাদের মধ্যে পুনর্মিলন ঘটেছিল। নতুন করে সংসার শুরু হলেও সেই সম্পর্ক মাত্র চার মাসেই আবার ভেঙে গেল।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। অনেকেই বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন, তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করেননি আবু ত্বহা আদনান।