Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / চুয়াডাঙ্গায় ভৈরব নদীতে ডুবে শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চুয়াডাঙ্গায় ভৈরব নদীতে ডুবে শিশুর মৃত্যু

May 11, 2026 06:45:03 PM   অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় ভৈরব নদীতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাড়ির পাশে খেলতে গিয়ে ভৈরব নদীর পানিতে ডুবে আব্দুর রহমান নামের তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) দুপুর ১২টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহমান কানাইডাঙ্গা গ্রামের আব্দুল জব্বারের একমাত্র সন্তান ছিল। পরিবার ও স্থানীয়রা জানান, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। এক পর্যায়ে তাকে আর কোথাও খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় পড়ে যান এবং চারদিকে খুঁজতে শুরু করেন। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ভৈরব নদী থেকে তাকে উদ্ধার করা হয়।

দ্রুত স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চরম শোকের মাতম চলছে। এই ধরণের আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর এই ধরণের কোনো তথ্য তার কাছে নেই। কেউ তাকে বিষয়টি এখনো অবগত করেনি। তবে খোঁজ নিয়ে দেখা হবে।