


কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পৌর টাউনহলে এই মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেন, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা।
আলোচনা সভায় বক্তারা বিজ্ঞানমনস্ক সমাজ গঠন এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তারের ওপর গুরুত্ব দেন। তারা তরুণ প্রজন্মকে গবেষণামুখী করে গড়ে তোলার আহ্বান জানান। মেলায় শিক্ষার্থীদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্পের ধরণ উপস্থিত দর্শকদের নজর কেড়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা শিক্ষা অফিসার শফিকুর রহমান, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সিজাম উদ্দিন উপস্থিত ছিলেন। এছাড়া জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবিত নতুন প্রযুক্তির ধরণ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।