Posts by নিজস্ব প্রতিনিধি:

গরমের শুরুতে বগুড়ায় লোডশেডিং বেড়েছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষ। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ না পাওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন, চাহিদার তুলনায় প্রতিদিন এই জেলায় ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সরবারহের ঘাটতি থাকছে।