Posts by নিজস্ব প্রতিনিধি:

বৃষ্টির পানি আর উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ধরলার পানি সেতু পয়েন্টে কিছুটা স্থিতিশীল থাকলেও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পেয়ে চিলমারী ও নুনখাওয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। 
গাজীপুর কালিয়াকৈর এলাকায় টেক্সটাইল মিলে এক গার্মেন্টসকর্মীকে পায়ুপথে কম্প্রেসার মেশিন দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহত ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আম উৎপাদনকারী এলাকা থেকে আম চাষি ও ব্যবসায়ীদের সুবিধার্থে ঢাকায় আম পরিবহনের জন্য তৃতীয়বারের মতো চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা ভায়া রাজশাহী রুটে ‘বিশেষ আম ট্রেন’ চালু হচ্ছে আজ। 
কক্সবাজারের উখিয়া থেকে এক লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র্যাব। এসময় মাদক কারবারি বাবু ভাই গ্রুপের প্রধান লুঙ্গি বাবুইয়া ও তার চার সহযোগীকে আটক আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য চার কোটি ৮০ লাখ টাকা। 
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। এ সময় গ্রেপ্তারদের কাছে থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ২৭টি মামলা করা হয়েছে। 
রাজধানীর ৩ এলাকা থেকে ৩টি মরদেহ উদ্ধার উদ্ধার করেছে পুলিশ। পৃথক ঘটনায় পল্লবী, হাতিরঝিল ও কদমতলী এলাকা থেকে কিশোরীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তিরা হলেন আশিক এলাহী (৭৯), ফজিলাতুন্নেছা (৬৪) ও আমেনা খাতুন (১৪)। 
আসছে ২০২২-২৩ অর্থবছরে উপজেলা পর্যায়ে ১০০টি কারিগরি শিক্ষণ কেন্দ্র নির্মাণকাজ আরম্ভ করা হবে বলে বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন অর্থমন্ত্রী। এছাড়া, নতুন অর্থবছরে ৮ লাখ ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈদেশিক কর্মসংস্থান নিশ্চিত করার এবং ৫ লাখ ২০ হাজার জনকে বিভিন্ন ট্রেডে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। 
পদ্মা সেতু কেবল একটি নাম নয়, এটি একটি স্বপ্ন। যে স্বপ্ন এখন বাস্তব। কাঙ্ক্ষিত এ সেতুর মাধ্যমে একদিকে যেমন দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর সরাসরি যোগসূত্র তৈরি হবে, ঠিক তেমনি এই সেতু ঘিরে ওই অঞ্চলে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে। সরাসরি যোগাযোগের মাধ্যমে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি হবে। 
মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি হত্যার ঘটনায় গ্রেপ্তার সুমন শিকদার মুসাকে ১৫ দিনের রিমান্ডে চাইবে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ শুক্রবার (১০ জুন) আদালতে হাজির করে রিমান্ড তার চাওয়া হবে। আজ শুক্রবার (১০ জুন) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার। 
রাজধানীর ওয়ারীর জুরাইন রেলগেট এলাকায় তিন পুলিশ সদস্যকে বেধড়ক মারধরের ঘটনায় এ পর্যন্ত ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (১০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আশরাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি বিশেষজ্ঞ দল মরদেহের ডিএনএ নমুনা সংগ্রহ করছে। আজ সোমবার সকাল ৮টা থেকে নমুনা সংগ্রহ শুরু হয়।