Posts by নিজস্ব প্রতিনিধি:

সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়ারাপুর বাজার এলাকায় প্রায় ৩৪ লাখ টাকার ব্যয়ে নির্মিত হয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ। দীর্ঘদিন অযত্ন অবহেলার কারণে উদ্বোধন করা হয়নি এ স্মৃতিসৌধ। সম্প্রতি বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দর। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন দুই লক্ষ টাকা বরাদ্দ দিয়ে নির্মিত স্মৃতিসৌধ সংস্করণ ও দৃষ্টিনন্দন করে তুলছে। 
জ্বালানি সাশ্রয়ে অফিস সময়ে যাতে দিনের আলো ব্যবহার করা যায় সেজন্য সরকারি অফিসগুলোতে জানালার পর্দার ব্যবহার কমিয়ে আনার নির্দেশনা দেওয়া হয়েছে। গত সোমবার (২২ আগস্ট) ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠকে মন্ত্রিসভার সদস্যরা যখন সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে অংশ নেন তখন সব পর্দা সরানো হয়েছিল। 
জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২১ প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক সংশ্লিষ্ট প্রযোজকদের কাছ থেকে ২২ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদনপত্র আহ্বান করা হয়েছে। 
অব্যাহত চাহিদার ভিত্তিতে বিদ্যুতের ঘাটতি মেটাতে গত ১৯ জুলাই থেকে সরকারি সিদ্ধান্তে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং হচ্ছে। 
ভেজাল ও লাইসেন্স ছাড়া ওষুধ উত্পাদন করলে ১০ বছরের জেল বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রেখে ‘ওষুধ আইন, ২০২২’-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 
ঝিনাইদহ জেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯২তম জন্মবাষির্কী উদযাপন করেছে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ। 
টাঙ্গাইলে হেযবুত তওহীদের নারী বিভাগের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ জুলাই সকাল ১১টায় টাঙ্গাইল পৌর হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার চার জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 
লোডশেডিংয়ের কারণে হঠাৎ করে বেড়ে গেছে সব ধরনের চার্জার ফ্যানের চাহিদা। এ সুযোগকে কাজে লাগিয়ে কারসাজি করে ২৬শ টাকার চার্জার ফ্যান ৩৫শ টাকায় বিক্রি করছিল অসাধু ব্যবসায়ীরা। 
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সব ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করার জন্যই স্বাধীনতা এনে দিয়েছিলেন। 
বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ পাকিস্তানের কে টু জয় করেছেন ওয়াসফিয়া নাজরীন। প্রথম বাংলাদেশি হিসেবে পর্বতশৃঙ্গে পা রাখলেন তিনি।