Posts by জেলা প্রতিনিধি:

নোয়াখালীর সোনাপুর থেকে চৌরাস্তা পর্যন্ত চারলেন সড়কের কাজে ধীরগতির কারণে জনদুর্ভোগে ক্ষুব্ধ স্থানীয় জনসাধারণ এবার মানববন্ধন করেছে। জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে প্রধান সড়কে নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এ মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে সড়কের কাজ শেষ না হলে সড়ক ভবন ঘেরাও সহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।