Posts by জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে সাগর পথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় রোহিঙ্গাসহ ৩০ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা। আজ মঙ্গলবার (০৪ অক্টোবর) ভোরে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট থেকে তাদের উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় মেলেনি। 
মিয়ানমারের অভ্যন্তরে টানা গোলাগুলির ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের টেকনাফ সীমান্তে। বান্দরবানের ঘুমঘুম-তুমব্রু সীমান্তের পর এবার টেকনাফ সীমান্তেও আতঙ্ক বিরাজ করছে। ফলে টেকনাফ থেকে সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে নাব্যতা সংকটের কারণে জাহাজ চলাচল বন্ধের কথা বলা হয়েছে। 
বাড়ি বা অফিসের আঙিনা, বাগানে, কবরস্থানে, পাহাড়ে সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় প্রবাস থেকে ছুটে আসেন গোলাম রাব্বি নামে এক যুবক। তার স্বপ্ন ছিল পরিবেশ রক্ষা করা, কর্মসংস্থান তৈরি ও নিজেকে স্বাবলম্বী করা। সেই লক্ষ্য নিয়ে প্রথমে ৪০ শতাংশ পতিত জমিতে সবুজ পরিবেশবান্ধব মোলায়েম লন কার্পেট ঘাস চাষ শুরু করেন। পরে লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে এই ঘাস চাষ করছেন। 
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের বেসরকারি ন্যাশনাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। 
বিএনপি-জামাত চক্রের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপতৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন নরসিংদী সদর থানা ছাত্রলীগ 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ পরিবহনের জন্য নির্মাণ করা হচ্ছে দীর্ঘ সঞ্চালন লাইন। সাত প্যাকেজের মাধ্যমে এ সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)। প্রকল্পের বেশির ভাগ অর্থায়ন হচ্ছে ভারতীয় লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায়। এলওসির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করতে গিয়ে এ-সংক্রান্ত অনেক শর্তও পরিপালন করতে হচ্ছে পিজিসিবিকে। এতে প্রকল্প ব 
খাগড়াছড়িতে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী স্কুলছাত্রীর অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। 
পরকীয়ার জেরে এবার মসজিদের ইমাম তার ছাত্রী এক গৃহবধুর সাথে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে।এ সময় বিক্ষুদ্ধ এলাকাবাসী তাদের গাছের সাথে বেঁধে মাথার চুল কেটে দেয় ও গলায় কাঁচের বোতল ঝুলিয়ে গ্রামের ভেতর ঘুরায়। পরে খবর পেয়ে থানা পুলিশ তাদেরসহ অপর আরও ২ জনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নিয়ে আসে। 
ফেনীর বালিগাঁওয়ে মাদ্রাসা পড়ুয়া ৫ বছরের এক কন্যা শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে জুতাপেটা করেছে ভুক্তভোগীর স্বজনেরা। 
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় সূর্যনগর বড়ডুবি আলিম মাদরাসা অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য,মাদরাসার জমি সাবকাওলা ও এগ্রিমেন্ট বিক্রি করে অর্থ আত্মসাত সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী গত ১১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন 
নারীর প্রতি সহিংসতা রোধের শপথ নিয়ে প্রথম বর্ষপূর্তি উৎসব করেছে নোয়াখালী সাইবার ওয়ারিয়র্স। শপথবাক্য পাঠ করার অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। ![রাজধানীর বনানী-কাকলিতে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের ছড়াছড়ি অধিকাংশ প্রতিষ্ঠানের নেই অনুমোদন।]()
রাজধানীর মহাখালী, কাকলি, বনানী এলাকায় ব্যাঙের ছাতার মত অবৈধভাবে গড়ে উঠেছে ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড জোন ও প্রি মেডিকেল সেন্টার। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি ছাড়াই এসব ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল, ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে চলছে রমরমা অবৈধ ব্যবসা।