Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে টঙ্গী মাজার বস্তিতে অভিযান: ৪৩ মাদকসেবী গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে টঙ্গী মাজার বস্তিতে অভিযান: ৪৩ মাদকসেবী গ্রেপ্তার

April 26, 2026 09:37:48 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে টঙ্গী মাজার বস্তিতে অভিযান: ৪৩ মাদকসেবী গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৩ জন মাদকসেবীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর ওই বস্তি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদক সেবনরত অবস্থায় ৪৩ জনকে আটক করা হয়। পরে তাদের নাম ও ঠিকানা যাচাই করে জিএমপি অধ্যাদেশের আওতায় মামলা করা হয়েছে।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে থানায় দুটি প্রসিকিউশন মামলা দায়েরের পর আজ তাদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধে এই ধরণের ঝটিকা অভিযান নিয়মিত চলবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।