Posts by জেলা প্রতিনিধি:

পাবনায় হেযবুত তওহীদের কার্যালয়ে সন্ত্রাসী হামলা ও কর্মী সুজন হত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ই সেপ্টেম্বর ২০২২ রবিবার বেলা ১১ টায় যশোর জেলা প্রসাশকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে যশোর জেলা হেযবুত তওহীদ। 
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ১১/০৯/২০২২ ইং রোজ রবিবার পটুয়াখালী জেলা প্রশাসক মহোদয়কে স্মারকলিপি প্রদান করেন পটুয়াখালী জেলা হেযবুত তওহীদ। 
পাবনায় হেযবুত তওহীদের স্থানীয় কার্যালয়ে হামলা ও সুজন হত্যা মামলার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেফতার চার আসামির বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের শিশু আদালতে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে পাবনার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম এ আদেশ দেন। .jpg)
গাজীপুরের কালিয়াকৈরে জাতির পিতা বঙ্গবন্ধুর নামে একমাত্র সরকারি হাই স্কুলের ভিতরে বছরের পর বছর ধরে চলছে অবৈধ একটি কিন্ডারগার্ডেন স্কুল। শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে গলাকাটা অর্থও। সরকারি স্কুলের প্রধান শিক্ষকসহ কয়েকজন মিলে ওই কিন্ডার গার্ডেনে রমরমা বাণিজ্য চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। 
নওগাঁর আত্রাই ও রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদককারবারী, জুয়ারীসহ ১৩ জনকে আটক করেছে। এরমধ্যে আত্রাই থানা পুলিশ ১০ জন এবং রাণীনগর থানাপুলিশ ৩ জনকে আটক করে। গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পৃথক পৃথকভাবে মামলা রুজু করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। 
রংপুরের গঙ্গাচড়া উপজেলার কৃতি সন্তান শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার জমিদার রহমান। যাঁর কর্মময় জীবনে নিজের মেধা ও দক্ষতা দিয়ে একের পর এক সফলতার অর্জন করেছেন। অর্জন করেছেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার। পাশাপাশি প্রতিষ্ঠানকেও পৌঁছে দিয়েছেন অনন্য মর্যাদায়। 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খরিফ-২ মৌসুমে ৩২ হাজার ৩৫০ হেক্টর জমিতে নানা ধরনের ফসলের আবাদ হচ্ছে। এর মধ্যে প্রায় ২০ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আমন ধান ছাড়াও বিভিন্ন ধরনের সবজি চাষ হচ্ছে। এসকল ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় সার সরকার ভর্তুকির মাধ্যমে কৃষকদের মাঝে দিয়ে থাকে। 
ঝিনাইদহের কালীগঞ্জে দুই মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের পাতিবিলা গ্রামের সাদিয়া ফিলিং স্টেশনের এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 
জ্বালানি তেলের মুল্য, পরিবহণ খাতে ভাড়া বৃদ্ধি, সকল প্রকার নিত্যপন্যের মূল্য বৃদ্ধি, অসহনীয় লােডশেডিংসহ ভােলা জেলা ছাত্র দলের সভাপতি নুরে আলম ও সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যাকান্ডের প্রতিবাদে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির বিক্ষােভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
চলছে মধুর মাস। দেশের অন্যান্য স্থানের মতো জয়পুরহাটের আক্কেলপুর বাজারেও আম, লিচুসহ হরেক রকমের মৌসুমি ফলের দেখা মিলছে। সেই সঙ্গে পাওয়া যাচ্ছে সুস্বাদু তালশাঁসও। প্রচণ্ড তাপপ্রবাহে বাড়ছে ফলটির কদর। আক্কেলপুর পৌর শহরের অলিগলিসহ উপজেলাগুলোর বিভিন্ন বাজার এলাকার মোড়ে মোড়ে বিক্রি হচ্ছে তালশাঁস। একটি শাঁস আকারভেদে ৪-৫ টাকা এবং একটি তাল ১০-১৫ টাকা দরে বিক্রি করছে বিক্রেতারা। 
নোয়াখালীর সোনাপুর থেকে চৌরাস্তা পর্যন্ত চারলেন সড়কের কাজে ধীরগতির কারণে জনদুর্ভোগে ক্ষুব্ধ স্থানীয় জনসাধারণ এবার মানববন্ধন করেছে। জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে প্রধান সড়কে নোয়াখালী নাগরিক অধিকার আন্দোলন আয়োজিত এ মানববন্ধন থেকে দ্রুততম সময়ের মধ্যে সড়কের কাজ শেষ না হলে সড়ক ভবন ঘেরাও সহ বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।