Date: April 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / স্বাধীনতা পুরস্কার পেলেন কিংবদন্তি টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বাধীনতা পুরস্কার পেলেন কিংবদন্তি টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু

April 16, 2026 06:32:04 PM   দেশেরপত্র ডেস্ক
স্বাধীনতা পুরস্কার পেলেন কিংবদন্তি টেবিল টেনিস তারকা জোবেরা রহমান লিনু

ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু স্বাধীনতা পুরস্কার ২০২৬ অর্জন করেছেন। দেশের সর্বোচ্চ বেসামরিক এই সম্মাননা প্রদান করা হয় তার দীর্ঘ ক্রীড়াজীবনের সাফল্য ও টেবিল টেনিসে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান পুরস্কার প্রদান করেন।

বাংলাদেশ টেবিল টেনিসের ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত জোবেরা রহমান লিনু দীর্ঘদিন ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের হয়ে ক্রীড়াক্ষেত্রে অবদান রেখে আসছেন। তার ধারাবাহিক সাফল্য ও খেলাধুলার প্রসারে ভূমিকার জন্য তিনি এই মর্যাদাপূর্ণ সম্মাননায় ভূষিত হন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীনতা পুরস্কার ২০২৬-এর জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিরাও এই তালিকায় রয়েছেন।

লিনু তার ক্রীড়াজীবনে বহু জাতীয় শিরোপা অর্জন করেছেন এবং দেশের টেবিল টেনিসকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার এই অর্জন ক্রীড়াঙ্গনে নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।