Date: May 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আবহাওয়া / সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

May 04, 2026 12:10:42 PM   দেশেরপত্র ডেস্ক
সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, সতর্কতা জারি

দেশের সাতটি জেলায় সন্ধ্যার মধ্যে দমকা হাওয়াসহ ঝড়বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই সময়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে।

ঝড়বৃষ্টির এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, এই ধরনের মৌসুমি অস্থিরতা স্বাভাবিক হলেও হঠাৎ দমকা হাওয়ার কারণে স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতির ঝুঁকি থাকতে পারে।